ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে পুরোদমে শুরু হয়েছে ঈদযাত্রা। গত ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতু দিয়ে পারাপার হওয়া যানবাহন থেকে প্রায় পৌনে ৩ কোটি টাকা টোল আদায় হয়েছে। একই সময়ে সেতুটি দিয়ে ৩৫ হাজারের বেশি যানবাহন চলাচল করেছে।