আজ কেমন থাকবে ঢাকার আবহাওয়া, জানুন

কয়েকদিন আগের বৃষ্টি আশীর্বাদ হয়ে নেমেছে রাজধানীর জন্য। এরপর থেকেই সূর্য আর কালো মেঘের লুকোচুরি চলছে। ফলে দিনে কিছুটা গরম থাকলেও রাত নামলে শীতল অনুভব হয়।মঙ্গলবার (১৭ মার্চ) ঢাকা ও আশপাশ এলাকার জন্য আবহাওয়া অধিদফতরের দেয়া সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, দিনের প্রথমার্ধে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়া শুষ্ক থাকতে পারে। পশ্চিম বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার গতিবেগে বাতাস প্রবাহিত হতে পারে। আর এমন পরিস্থিতিতে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ ভোর ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। একই সময় বাতাসের আদ্রতা ছিল ৭৯ শতাংশ। আরও পড়ুন: জেনে নিন দুপুর ১টার মধ্যে কোন কোন অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা আজকের সর্বনিম্ন তাপমাত্র রেকর্ড হয়েছে ২৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। গত সোমবারের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৩২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এদিকে, সন্ধ্যা ৬টা পর্যন্ত সারা দেশের জন্য দেয়া পূর্বাভাসে বলা হয়েছে- ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।