ট্রান্সকম গ্রুপে চাকরি, পাবেন ভাতাসহ গ্র্যাচুইটি-প্রভিডেন্ট ফান্ড

ট্রান্সকম গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ট্রান্সকম ইলেকট্রনিক্স লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির এইচভিএসি বিভাগ ডিজাইন ইঞ্জিনিয়ার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, চিকিৎসা ভাতা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাসসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। প্রতিষ্ঠানের নাম: ট্রান্সকম ইলেকট্রনিক্স লিমিটেডপদের নাম: ডিজাইন ইঞ্জিনিয়ারবিভাগ: এইচভিএসিপদসংখ্যা: নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা: মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসিঅন্যান্য যোগ্যতা: ইলেকট্রনিক সরঞ্জাম/গৃহস্থালী যন্ত্রপাতি, এইচভিএসি সিস্টেমে ভালো জ্ঞান অভিজ্ঞতা: ২ থেকে ৫ বছর আরও পড়ুন: চাকরি দিচ্ছে স্কয়ার গ্রুপ, চলছে আবেদন চাকরির ধরন: ফুলটাইমকর্মক্ষেত্র: অফিসেপ্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) বয়সসীমা: ৩০ থেকে ৩২ বছর কর্মস্থল: যেকোনো জায়গায় বেতন: আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা: গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, চিকিৎসা ভাতা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস। আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।  ১৬ মার্চ থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।