আইসিইউর অভাবে শিশুর মৃত্যু, মধ্যরাতে হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীর মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে আইসিইউ সুবিধা না থাকায় এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনার পরই মধ্যরাতে হাসপাতাল পরিদর্শনে গিয়ে ২৪ ঘণ্টার মধ্যে আইসিইউ চালুর আশ্বাস দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।