‘ফিরে ঈদের কেনাকাটা করব’—যাওয়ার আগে স্ত্রীকে বলেছিলেন মাইক্রোবাসের চালক নাঈম

ভাড়া বাড়ির উঠানে খেলছিল নিহত নাইমের একমাত্র মেয়ে নুসাইবা। মাঝেমধ্যে আধো গলায় মাকে ডাকে, কোলে উঠে ‘বাববা, বাববা’ বলে বাবাকে খোঁজে।