ইরান যুক্তরাষ্ট্র সফর নিয়ে উদ্বিগ্ন, বিশ্বকাপের ম্যাচ মেক্সিকোতে সরানোর প্রস্তাব

ইরান ফুটবল ফেডারেশন এখন ফিফার সঙ্গে আলোচনা শুরু করেছে তাদের বিশ্বকাপের গ্রুপ ম্যাচগুলো মেক্সিকোতে আয়োজনের জন্য। এমন খবর জানিয়েছেন ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদী তাজ।গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ইরান বিশ্বকাপে অংশ নিতে পারবে, তবে ‘নিজেদের নিরাপত্তার কারণে’ যুক্তরাষ্ট্রে খেলা ঠিক হবে না। এই মন্তব্যের পরই তেহরান সতর্ক হয়ে ফিফার সঙ্গে আলোচনা শুরু করেছে।মেক্সিকোতে অবস্থিত ইরান দূতাবাসের এক্স হ্যান্ডলে মেহেদি তাজ স্পষ্ট করে বলেন, 'যখন ট্রাম্প স্বীকার করছেন যে আমাদের জাতীয় দলের নিরাপত্তা নিশ্চিত করতে পারছেন না, তখন আমরা যুক্তরাষ্ট্রে যাই না। আমরা চাই আমাদের ম্যাচগুলো মেক্সিকোতে আয়োজন করা হোক।'আরও পড়ুন: ফিনালিসিমা বাতিল, সার্বিয়ার বিপক্ষে খেলবে স্পেন ফিফা এখন পর্যন্ত এ বিষয়ে মন্তব্য করেনি। বিশ্বকাপের সূচি অনুযায়ী ইরানের গ্রুপ পর্বের দুটি ম্যাচ যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে এবং একটি সিয়াটলে হওয়ার কথা।মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক সংঘাত এবং ইরানের ওপর হামলার কারণে এ সিদ্ধান্তকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। তবে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) এখনও আশাবাদী, সাধারণ সম্পাদক উইন্ডসর জন জানিয়েছেন, 'ফেডারেশনই শেষ সিদ্ধান্ত নেবে, আমাদের কাছে এখন পর্যন্ত খবর আছে তারা বিশ্বকাপে যাবে।'