যাকাত ফান্ডের চেক বিতরণে অর্থমন্ত্রী

চট্টগ্রামে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।সোমবার (১৬ মার্চ) বিকেলে চট্টগ্রামের সার্কিট হাউসে এ চেক বিতরণ করা হয়।এ বছর ২০২৪-২৫ অর্থ বছরে চট্টগ্রাম জেলায় যাকাত দেয়া হচ্ছে ৯২ লাখ ১১ হাজার ৩৭২ টাকা। ১০ হাজার টাকা করে ১৬টি উপজেলা ও মহানগরের ৬টি জোনের ৯২১ জনকে দেয়া হয়। পরে অর্থমন্ত্রী অসহায় ও দুস্থ পরিবারের মাঝে চেক হস্তান্তর করেন।অর্থমন্ত্রী বলেন, ‘যাকাতের মাধ্যমে সমাজ থেকে ধনী দরিদ্রদের বৈষম্য দূর করা সম্ভব। আর অর্থনৈতিক বৈষম্য দূরীকরণের গুরুত্বপূর্ণ অবদান রাখে যাকাত।’যাকাত বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।আরও পড়ুন: কর্পোরেট যাকাত হিসাব ও শরিয়াহ কমপ্লায়েন্স নিশ্চিতকরণে সেমিনার অনুষ্ঠিতপ্রতিমন্ত্রী বলেন, ‘সবাইকে যাকাত দানে উদ্বুদ্ধ করতে হবে। যাকাত গরীব মানুষের হক। যাকাত সুষ্ঠুভাবে বণ্টন করতে হবে।’চট্টগ্রামে জেলা প্রশাসন ও  ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে যাকাত ফান্ডের টাকা বিতরণ অনুষ্ঠানে যাকাতের গুরুত্ব তুলে ধরে বক্তারা বলেন, যাকাত ধনীদের ওপর গরিবের হক। ধনীর সম্পদকে পবিত্র করে যাকাত।  সবাইকে যাকাত দানে উদ্বুদ্ধ করতে হবে।চেক বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা, বিভাগীয় কমিশনার মোহাম্মদ জিয়াউদ্দীন ও ইসলামিক ফাউন্ডেশন পরিচালক উপ-পরিচালক ফাহমিদা বেগমসহ অন্যরা উপস্থিত ছিলেন।এবার চট্টগ্রাম জেলায় যাকাত দেয়া হবে ৯২ লাখ ১১ হাজার ৩৭২ টাকা। জনসংখ্যানুপাতে ১০ হাজার টাকা করে ১৬টি উপজেলা ও মহানগরের ৬টি জোনের ৯২১ জনকে যাকাত দেয়া হবে।