ঈদযাত্রা: স্বাচ্ছন্দ্যে পদ্মা সেতু দিয়ে বাড়ি ফিরছেন লাখো মানুষ

ঈদুল ফিতরের ছুটির প্রথম দিনে ঘরমুখো মানুষের ঢল নেমেছে। পদ্মা সেতু অতিক্রম করে নির্বিঘ্নে বাড়ি ফিরছেন লাখো মানুষ। মাত্র ৭-৮ মিনিটে পাড়ি দিচ্ছে বিশাল পদ্মা।মঙ্গলবার (১৭ মার্চ) সরেজমিন ঘুরে দেখা গেছে, দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার মাওয়া টোলে মোটরসাইকেলের জন্য ৩টি উপবৃদ্ধি করে চার লেনে বাইকের টোল আদায় হচ্ছে। অন্যান্য যান ৭টি লেনে টোল দিচ্ছে। এর মধ্যে ইলেক্ট্রনিক টোল কালেকশন সিস্টেমে সেতুর দুই প্রান্তে দুটি করে লেনে চলন্ত অবস্থায় টোল আদায় হচ্ছে।  তাই চাপ বাড়লেও জট নেই।সংশ্লিষ্ট সূত্র জানায়, সেতু এবং এক্সপ্রেসওয়েতে একই গতি ঘণ্টায় সর্বোচ্চ ৮০  কিলোমিটার নির্ধারণ করা হয়েছে।পদ্মা সেতুর দুই প্রান্তের এক্সপ্রেসওয়েতেও মনিটরিং বৃদ্ধি করা হয়েছে। সেতু ও সড়কে উচ্চ ক্ষমতার ১৮১টি সিসি ক্যামেরায় চোখ রাখা হয়েছে কন্ট্রোল রুম থেকে। তাই স্বাচ্ছন্দ্যে বাড়ি ফিরছেন মানুষ।সোমবার (১৬ মার্চ) পদ্মা সেতু দিয়ে গাড়ি পার হয়েছে ২৮ হাজার। মঙ্গলবার এর পরিমাণ আরও বাড়ছে। সকালেই পার হয়েছে প্রায় ১০ হাজার যান।আরও পড়ুন: ঈদযাত্রায় যাত্রীসেবা নিশ্চিতে ডিএমপির মোবাইল কোর্টমাওয়া এলাকায় কর্মরত ট্রাফিক ইন্সপেক্টর দেলোয়ার হোসেন জানান, ট্রাফিক আইন মেনে চলাচলের কারণে শৃঙ্খলার সাথে বাড়ি ফিরতে পারছেন যাত্রীরা।পদ্মা সেতুর দায়িত্বে থাকা সেতু কর্তৃপক্ষের অতিরিক্ত পরিচালক শেখ ইশতিয়াক আহম্মেদ জানান, মাওয়া টোল প্লাজার আগে থানার সামনে বাস বে চালু করার কারণে শৃঙ্খলা বেড়েছে। তাছাড়া মোটরসাইকেলের জন্য তিনটি অতিরিক্ত বুথ চালু করা হয়েছে। পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী আবু সাদ নিলয় জানান, চলন্ত গাড়ি থেকে ইলেকট্রিক টোল সিস্টেম চালু থাকায় সহজে পার হচ্ছে যানবাহন।পদ্মা সেতু থেকে এ পর্যন্ত ৩ হাজার ১৪০ কোটি টাকার টোল আদায় হয়েছে।