ঈদযাত্রায় সিলেট-ঢাকা মহাসড়ক পাড়ি দেয়া নিয়ে যাত্রীদের শঙ্কা

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে শুরু হয়েছে উৎসবমুখর ঈদযাত্রা, পবিত্র ঈদুল ফিতরকে ঘিরে টানা ছুটির আমেজে ঘরমুখো মানুষের ঢল নেমেছে নগরজুড়ে। মঙ্গলবার (১৭ মার্চ) থেকে সরকারি চাকরিজীবীরা পাচ্ছেন ৭ দিনের দীর্ঘ ছুটি, আর সোমবার ছিল শেষ কর্মদিবস। বিকাল গড়াতেই নগরীর সড়ক ও বাস টার্মিনালগুলোতে দেখা যায় যাত্রীদের ব্যাপক ভিড়, শুরু হয় প্রিয়জনের কাছে ফেরার আনন্দঘন যাত্রা। চাঁদ দেখা সাপেক্ষে আগামী শনিবার (২১ মার্চ) দেশে ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। এই সম্ভাব্য তারিখ ধরে আগে থেকেই ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত পাঁচ দিনের ছুটি নির্ধারণ করা হয়। এর মধ্যে ঈদের দিন সাধারণ Read More