বৈশাখী নিউজ ডেস্ক: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আজ মঙ্গলবার (১৭ মার্চ) থেকে দেশের মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ থাকবে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এক জরুরি বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা জানিয়েছে। এই নির্দেশনা ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে। তবে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য, পচনশীল পণ্য, তৈরি পোশাক, ওষুধ, সার ও জ্বালানি বহনকারী যানবাহন এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে। এ ছাড়া গুরুত্বপূর্ণ সড়কের দুই পাশে কোনো যানবাহন পার্কিং না করারও নির্দেশ দেওয়া হয়েছে। যান চলাচল নির্বিঘ্ন রাখতে প্রয়োজন হলে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষের হটলাইন নম্বর ১৬১০৭ এবং মুঠোফোন Read More