সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার বলেছেন, তত্ত্বাবধায়ক ইস্যুতে আদালতের রায়ে সন্তুষ্ট। তবে, নির্বাচন ব্যবস্থা কার্যকর করতে হলে জুলাই সনদের আলোকে তত্ত্বাবধায়ক সরকার গঠনে সংসদে সংশোধন আনা দরকার।মঙ্গলবার (১৬ মার্চ) দুপুরে মেট্রোপলিটন চেম্বারে তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত আপিল বিভাগের রায়, সংবিধান সংস্কার ও সংস্কার পরিষদ নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।সুজনের সম্পাদক আশা প্রকাশ করে বলেন, অতীত থেকে শিক্ষা নিবেন রাজনীতিবিদরা। জনগণ জুলাই সনদের পক্ষে রায় দিয়েছে। সেটাই সরকারকে মেনে নেয়া দরকার।আরও পড়ুন: ঋণখেলাপি ও দ্বৈত নাগরিক প্রার্থীদের বিষয়ে ইসি এখন তদন্ত করতে পারে: সুজনতিনি জানান, ত্রয়োদশ জাতীয় সংসদই নির্ধারণ করবে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন। ১৬ বছরের স্বৈরাচারী ব্যবস্থার সূচনা হয়েছিল তত্ত্বাবধায়ক সরকার বাতিলের মাধ্যমে, এমন মন্তব্য করেছেন মামলার আইনজীবী ড. শরীফ ভূঁইয়া। তিনি বলেন, দলীয় বিচারকদের রায়ের মাধ্যমেই সংকটের শুরু, যার দায় সুপ্রিম কোর্টও এড়াতে পারে না।