ডিএমপির উদ্যোগে বাস টার্মিনালে অশ্বারোহী পুলিশি অভিযান
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখো মানুষের ঢল নামার মধ্যে রাজধানীর বাস টার্মিনালগুলোতে সচেতনতা কার্যক্রম জোরদার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ঈদযাত্রায় সাধারণ মানুষের সচেতনতা বাড়ানোর অংশ হিসেবে সড়কে নামানো হয়েছে অশ্বারোহী পুলিশ।