গোপালগঞ্জে রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় মহিমা খানম (৭) নামে এক শিশু নিহত হয়েছে। এ সময় মীম খানম (১০) নামে অপর এক শিশু গুরুতর আহত হয়েছে।মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার উত্তর গোপীনাথপুর আশ্রয়ণ প্রকল্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত মহিমা আশ্রয়ণ প্রকল্পের সুমন মিয়ার মেয়ে।আরও পড়ুন: ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহতগোপালগঞ্জের ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ খান জানান, ঢাকা খুলনা মহাসড়কে গোপীনাথপুর আশ্রয়ণ প্রকল্প এলাকায় একটি বাস মোটরসাইকেলের পেছনে ধাক্কা দেয়। নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি মহাসড়ক পারাপাররত দুই শিশুকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মহিমা খানম নিহত হয়। গুরুতর আহত হয় মীম। স্থানীয়রা মীমকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।তিনি আরও জানান, মহিমার মরদেহ গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়।