নাটোরে প্রতিপক্ষের হামলায় বাবা নিহত, ছেলে গুরুতর আহত

নাটোর শহরের কান্দিভিটা এলাকায় প্রতিপক্ষের হামলায় আবুল কালাম নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছে। আহত হয়েছে তার ছেলে কাওসার আহমেদ।পুলিশ এ এলাকাবাসী জানায়, কান্দিভিটা কদমতলা মসজিদের পাশে মোটরসাইকেল রাখা নিয়ে দুদিন আগে স্থানীয় যুবক হাফিজ ও আব্দুল হাইয়ের সঙ্গে কাওসারের বিরোধ তৈরি হয়। গত রাত ১২টার দিকে বিষয়টি নিয়ে আবারও উভয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এসময় কওসারের বাবা আবুল কালাম এগিয়ে এলে প্রতিপক্ষের যুবকরা বাবা ও ছেলেকে শাবল দিয়ে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যায়। গুরুতর অবস্থায় তাদের নাটোর সদর হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে বাবা আবুল কালামের মৃত্যু হয়।আরও পড়ুন: নাটোরে লক্কড়-ঝক্কড় বাসে রঙের প্রলেপ, ঈদে ফিটনেসবিহীন গাড়ি নামানোর তোড়জোড়নাটোর সদর থানার ভারপ্রাপ্ত্ কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, অভিযুক্তদের ধরতে অভিযান চলছে। এ ঘটনায় এখন পর্যন্ত লিখিত অভিযোগ থানায় আসেনি বলে জানান তিনি।