আমিরাতের আকাশসীমায় পুনরায় বিমান চলাচল শুরু

ইরান বনাম ইসরায়েল-মার্কিন যুদ্ধের কারণে সাময়িকভাবে সম্পূর্ণ বন্ধ থাকার পর সংযুক্ত আরব আমিরাতের আকাশসীমায় আবারও বিমান চলাচল শুরু হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) আরব আমিরাতে রাষ্ট্রীয় বার্তা সংস্থা ডব্লিওএএম এ তথ্য জানিয়েছে। জিসিএএ এক বিবৃতিতে জানায়, পরিস্থিতি স্থিতিশীল হওয়ার পর এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা ও অপারেশনাল অবস্থা পর্যালোচনার ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আকাশপথের নিরাপত্তা নিশ্চিত করতে রিয়েল-টাইম পর্যবেক্ষণ অব্যাহত রয়েছে বলেও জানানো হয়। এর আগে, আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ইরান থেকে আসা সম্ভাব্য ক্ষেপণাস্ত্র ও ড্রোন হুমকির প্রেক্ষিতে ফ্লাইট, ক্রু এবং দেশের নিরাপত্তা নিশ্চিত করতে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে পুরো আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করা হয়েছিল। গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েলে-যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানের ওপর হামলা চালানোর পর থেকেই উত্তেজনা তীব্র আকার ধারণ করে। এসব হামলায় প্রায় ১ হাজার ৩০০ জন নিহত হয়েছেন বলে দাবি করা হচ্ছে, যার মধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আহাতুল্লাহ আলি খামেনিও রয়েছেন। এর জবাবে ইরান ইসরায়েল, জর্ডান, ইরাক এবং উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে ইরান। পাশাপাশি মার্চের শুরু থেকে হরমুজ প্রণালি কার্যত বন্ধ করে দেওয়ার কথাও জানানো হয়েছে, যা বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধরনের প্রভাব ফেলতে পারে সূত্র: আনাদোলু এজেন্সি কেএম