নোরা-সঞ্জয়ের গান নিয়ে বিতর্ক, প্ল্যাটফর্ম থেকে সরানোর নির্দেশ

‘কেডি-দ্য ডেভিল’ নামের কন্নড় সিনেমার গান ‘সারকে চুনার তেরি সারকে’ ঘিরে বিতর্কে জড়িয়েছেন বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি ও অভিনেতা সঞ্জয় দত্ত। এরইমধ্যে নেটদুনিয়ার সব প্ল্যাটফর্ম থেকে গানটি সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে মানবাধিকার কমিশন।ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে জানা যায়, ‘সারকে চুনর তেরি সারকে’ গানটি গেয়েছেন মংলি। গানটির কথা লিখেছেন রাকিব আলম এবং সুর করেছেন অর্জুন জয়ন। নতুন গানটিতে অশ্লীল লিরিক ও আপত্তিকর নৃত্যভঙ্গি রয়েছে। এমন অভিযোগ উঠলে গানটি অর্ন্তজাল থেকে সরিয়ে ফেলার দাবি ওঠে। ১৯৭০–এর দশকের প্রেক্ষাপটে নির্মিত গানটি সোশ্যাল মিডিয়ায় মুক্তির পরই বিতর্কের মুখে পড়ে। সমালোচনার ঝড় ওঠে নেটদুনিয়ায়। ভাইরাল গানটি তাই অবিলম্বে নিষিদ্ধ ও সব প্ল্যাটফর্ম থেকে সরানোর আবেদন জানান আইনজীবী ভিনিত জিন্দাল। আরও পড়ুন: আহত অভিনেতা বিক্রম সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি)–এর কাছে তিনি অভিযোগ করে দাবি তোলেন, গানটিতে ‘অত্যন্ত অশ্লীল ও যৌন ইঙ্গিতপূর্ণ’ শব্দ ব্যবহার করা হয়েছে। এ গানের নৃত্য ও চিত্রায়ণও উসকানিমূলক, যা সামাজিক শালীনতার জন্য ক্ষতিকর এবং অপ্রাপ্তবয়স্কদের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। আরও পড়ুন: ক্ষমা চাইলেন বাদশা বিতর্কের মুখে নির্মাতারা ইউটিউব থেকে গানটির হিন্দি ও কন্নড়—দুই সংস্করণই সরিয়ে নিয়েছেন। তবে নির্মাতারা তাদের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেননি।