আসলেই কি ‘বাহুবলী’র আনুশকা বিয়ের পিঁড়িতে বসছেন?

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী আনুশকা শেঠিকে ঘিরে আবারও বিয়ের গুঞ্জন জোরালো হয়েছে। সম্প্রতি বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মন্দানার বিয়ে নিয়ে আলোচনার রেশ কাটতে না কাটতেই নতুন করে আলোচনায় উঠে এসেছে ‘বাহুবলী’ তারকার ব্যক্তিগত জীবন। ‘বাহুবলী’ সিনেমায় প্রভাসের সঙ্গে আনুশকার অনস্ক্রিন রসায়ন দর্শকদের এতটাই মুগ্ধ করেছিল যে, বাস্তব জীবনেও তাদের প্রেমের গুঞ্জন বহুদিন ধরেই শোনা গেছে। একসময় অনেকেই ভেবেছিলেন, এই জুটি বাস্তবেও বিয়ের পিঁড়িতে বসবেন। তবে সাম্প্রতিক খবর বলছে ভিন্ন কথা। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের দাবি, পরিবারের পছন্দ করা এক ব্যবসায়ীর সঙ্গেই নাকি বিয়ের কথা এগিয়ে নিচ্ছেন আনুশকা। জানা গেছে, দুই পরিবারের মধ্যে দীর্ঘদিনের পরিচয় রয়েছে, আর সেই সম্পর্ককে এবার আত্মীয়তায় রূপ দেওয়ার পরিকল্পনা চলছে। এদিকে সম্ভাব্য বিয়েটি নাকি হবে একেবারেই ঘরোয়া পরিবেশে। পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতেই আয়োজন সম্পন্ন হতে পারে বলে শোনা যাচ্ছে। যদিও এখনো নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করা হয়নি, তবে দুই পরিবারের মধ্যে আলোচনা অনেকটাই এগিয়েছে বলে ধারণা করা হচ্ছে। আরও পড়ুন:অস্কারে যে পুরস্কার জিতলো নতুন ‘অ্যাভাটার’ রণবীরের ‘ধুরন্ধর’ ছাড়িয়ে গেল শাকিবের ‘প্রিন্স’  তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। ফলে পুরো বিষয়টিই গুঞ্জন হিসেবেই দেখছেন অনেকে। এখন দেখার, সত্যিই কি চলতি বছরেই নতুন জীবনে পা রাখবেন আনুশকা, নাকি এ-ও থেকে যাবে তারকাদের ঘিরে আরেকটি আলোচিত গসিপ। এমএমএমএফ