বাঘ দম্পতি বেলি–টগরের ঘরে এসেছে চারটি শাবক। সন্তানদের নিয়ে সারাদিনের যত ব্যস্ততা বেলির। চারটির মধ্যে তিনটিই সাদা শাবক। জিরাফ দম্পতির ঘরেও এসেছে নতুন অতিথি।সাদা বাঘ শাবকের বিরল দৃশ্য, অন্যদিকে চঞ্চল জিরাফ ছানা-সব মিলিয়ে ঈদের আগেই দর্শনার্থীদের কাছে নতুন আকর্ষণ হয়ে উঠছে জাতীয় চিড়িয়াখানা। ঈদুল ফিতর সামনে রেখে চিড়িয়াখানায় নেয়া হচ্ছে বাড়তি প্রস্তুতি।জন্মের পর থেকেই মা টগর ও তার আড়াই মাস বয়সী শাবকদের রাখা হয়েছে বিশেষ পর্যবেক্ষণে। তাদের খাঁচার সামনে দর্শনার্থীদের প্রবেশে রয়েছে নিষেধাজ্ঞা। তাই নিরিবিলি পরিবেশে বেলির সারাদিন কাটে সন্তানদের নিয়ে। ৬ মাস বয়সের আগে মাংস খেতে না পারলেও মায়ের খাওয়া দেখে উচ্ছ্বসিত শাবকরা।আরও পড়ুন: হরিণ ধরার ফাঁদে আটকা বাঘ উদ্ধার, নেয়া হচ্ছে খুলনায়বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার অফিসার ডা. মো. ওয়ালিউর রহমান বলেন, একসঙ্গে কোন বাঘিনীর চারটি শাবকের জন্ম এবারেই প্রথম। নতুন অতিথি এসেছে জিরাফের ঘরেও। জিরাফ দম্পতি রাজা ও লাবণ্য’র ঘরে গত ১০ জানুয়ারি জন্ম নিয়েছে একটি শাবক। জিরাফ শাবকটি ইতোমধ্যে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছে।জাতীয় চিড়িয়াখানার পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার বলেন, ঈদুল ফিতর উপলক্ষে চিড়িয়াখানাকে সাজাতে নেয়া হয়েছে বিশেষ প্রস্তুতি। পরিষ্কার–পরিচ্ছন্নতা, নিরাপত্তা ও দর্শনার্থীদের চলাচল সহজ করতে বাড়ানো হয়েছে নজরদারি।সব মিলিয়ে ঈদ সামনে রেখে মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় এখন উৎসবমুখর পরিবেশ। যা দর্শনার্থীদের জন্য হয়ে উঠতে পারে এক অন্যতম আকর্ষণীয় গন্তব্য।