কনটেন্ট ক্রিয়েটর শামস আফরোজ চৌধুরী, যিনি থটস অব শামস নামে পরিচিত, মা হয়েছেন। আজ (১৭ মার্চ) বেলা ৩টায় একটি ফেসবুক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। শামস নবজাতকের আঙুলের ছবি শেয়ার করে লিখেছেন, “অবশেষে আমাদের সুন্দর ছোট্ট এনজেল আমাদের কাছে এসেছে। এই উপহারের জন্য আলহামদুলিল্লাহ।” হাস্যরসাত্মক কনটেন্টের মাধ্যমে জনপ্রিয়তা পাওয়া শামসের পরিবারে মা ও স্বামী ছিলেন মূল সদস্য। এবার সেই পরিবারে নতুন অতিথি হিসেবে এসেছে কন্যাসন্তান। ২০২৪ সালে দেওয়া এক সাক্ষাৎকারে শামস বলেছেন, “আমার পরিবার খুবই ছোট। আমি, মা-বাবা আর হাজব্যান্ড। আমি পরিবারকে ফোকাস করেই আমার কনটেন্ট বানাতে শুরু করি। আগেও আমি আমার স্মার্টফোনে ভিডিও করতাম, সেটা দেখাতাম পরিবারের সবাইকে। বিয়ের পর দেখাতাম হাজব্যান্ডকে। ওরা সবসময় খুবই মজা পেত। তবে কখনোই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়াইনি।” শামস বিয়ের পর ২০১৮ সালে কনটেন্ট বানানো শুরু করেন। তখন তিনি এমবিএর শিক্ষার্থী ছিলেন এবং শুধু শখের বসেই ভিডিও করতেন। ২০২০ সাল থেকে কনটেন্ট নির্মাণকে পেশা হিসেবে নিয়েছেন। একসময় তিনি পার্টটাইম শিক্ষক হিসেবেও কাজ করেছেন। শামস তার সাক্ষাৎকারে বিয়ের গল্পও জানিয়েছেন। তিনি বলেছেন, “আমার বিয়ের গল্পটা খুবই সাদামাটা। অ্যারেঞ্জড ম্যারেজ। এক মাসের মধ্যেই বিয়েটা হয়ে যায়। দেখাদেখি হয়। তারপর কথাবার্তা হয়, ফ্যামিলি একসঙ্গে যেদিন হয়েছিল, সেদিনই কাবিন হয়ে যায়। আমার জীবনে কখনো প্রেম-ভালোবাসা আসে নাই। আমার হাজব্যান্ডের জীবনেও একই অবস্থা।” আরও পড়ুন:অস্কারে যে পুরস্কার জিতলো নতুন ‘অ্যাভাটার’ রণবীরের ‘ধুরন্ধর’ ছাড়িয়ে গেল শাকিবের ‘প্রিন্স’ এবার পরিবারে নতুন অতিথি এসেছে, আর শামস ও তার পরিবার এই আনন্দের মুহূর্ত উদযাপন করছেন। এমএমএফ