বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুর উপজেলা-এর এক স্কুলছাত্রীকে অপহরণের ঘটনায় অভিযুক্ত মো. রনি মিয়া (২০) কে গ্রেফতার করেছে র্যাব-৯। একই সঙ্গে অপহৃত শিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে র্যাব জানায়, সোমবার রাত পৌনে ৯টার দিকে বিজয়নগর উপজেলা-এর চান্দুরা ইউনিয়নের আব্দুল্লাপুর এলাকায় অভিযান চালিয়ে রনিকে গ্রেফতার করা হয়। রনি মাধবপুর উপজেলার কালিকৃষ্ণনগর এলাকার বাসিন্দা। তিনি নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলার পলাতক আসামি। র্যাব জানায়, মাধবপুরের একটি স্কুলের সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে স্কুলে যাতায়াতের পথে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করতেন রনি। অভিযোগ রয়েছে, গত ২২ ফেব্রুয়ারি স্কুল Read More