বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আতিক আহমদ (১৮) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। মৃত্যুর পর হাসপাতাল কর্তৃপক্ষকে না জানিয়ে স্বজনরা তার মরদেহ বাড়িতে নিয়ে গেলে পরে পুলিশ তা উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। জানা যায়, আতিক আহমদ সিলেট সদর উপজেলার জালালাবাদ থানার বাদেআলী গ্রামের আব্দুল খালিকের ছেলে। সোমবার (১৬ মার্চ) সকালে তিনি জালালাবাদ থানাধীন উত্তর পীরপুর গ্রামে একটি নির্মাণাধীন ভবনে কাজ করতে যান। তিনি ঠিকাদার দিলোয়ার মিয়ার অধীনে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। পরিবার সূত্রে জানা গেছে, বিকাল সাড়ে ৪টার দিকে ঠিকাদার দিলোয়ার আতিকের Read More