সাতক্ষীরার তালায় শ্বশুরবাড়ি থেকে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ মার্চ) সকালে উপজেলার পাটকেলঘাটা থানার কাশিপুর গ্রাম থেকে ওই গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।নিহত কারিনা দাস (২৩) সাতক্ষীরা সদর উপজেলার বাটকেখালী গ্রামের থ্রি-হুইলার চালক সঞ্জয় দাসের বড় মেয়ে।পরিবার সূত্রে জানা গেছে, প্রায় পাঁচ বছর আগে তালা উপজেলার কাশিপুর গ্রামের সুজিত দাসের সঙ্গে কারিনা দাসের বিয়ে হয়। বিয়ের পর থেকেই শ্বশুরবাড়িতে নানা ধরনের মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হতে হতো বলে অভিযোগ পরিবারের।কারিনার বাবা সঞ্জয় দাস জানান, তার জামাতা সুজিত টিউশনি করলেও স্থায়ী কোনো আয় ছিল না। এ কারণে বিভিন্ন সময় যৌতুকের দাবিতে সুজিত ও তার মা মেয়ে কারিনার ওপর যৌতুকের চাপ সৃষ্টি করতেন এবং তাকে নানাভাবে কষ্ট দিতেন।আরও পড়ুন: নিজ ঘর থেকে মৎসজীবী দল নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধারতিনি আরও বলেন, মঙ্গলবার ভোরে হঠাৎ শ্বশুরবাড়ি থেকে কারিনার মৃত্যুর খবর পান তারা। পরে কাশিপুর গ্রামের বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।কারিনার মামা গৌর দাস বলেন, তার ভাগ্নির মৃত্যু কোনোভাবেই স্বাভাবিক মনে হচ্ছে না। এর পেছনের রহস্য উদঘাটন করে দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।স্বজনদের দাবি, এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত রহস্য উদঘাটন করে দোষীদের আইনের আওতায় আনতে হবে। এ সময় তারা কারিনার মৃত্যুর ন্যায্য বিচার নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন।আরও পড়ুন: চুয়াডাঙ্গায় নিজ বাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধারএ বিষয়ে সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মমতাজ মজিদ জানান, সকালে কারিনাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নেয়ার আগেই তার মৃত্যু হয়। তার শরীরের কিছু ক্ষত চিহ্ন রয়েছে বলে তিনি জানান।পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুল কবির জানান, কারিনার শ্বশুরবাড়ি থেকে আত্মহত্যার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এরপর ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ভিত্তিতে মৃত্যুর প্রকৃত রহস্য জানা যাবে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি বলে বলে জানান ওসি।