কাতারে প্রবাসী বাংলাদেশিদের এবার ঈদুল ফিতরের নামাজ নিকটস্থ মসজিদের আদায় করার জন্য আহ্বান জানিয়েছে দোহার বাংলাদেশ দূতাবাস। মঙ্গলবার (১৭ মার্চ) দূতাবাস এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে এই আহ্বান জানায়। দোহার বাংলাদেশ দূতাবাসের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, উপসাগরীয় অঞ্চলে সাম্প্রতিক বিরাজমান যুদ্ধাবস্থার প্রেক্ষিতে কাতারের আওকাফ ও ইসলামিক বিষয়ক মন্ত্রণালয় এ বছরের ঈদুল ফিতরের নামাজ সবাইকে মসজিদে আদায় করার জন্য অনুরোধ জানিয়েছে। কাতার সরকারের সিদ্ধান্ত এবং নির্দেশনার প্রতি সম্মান জানিয়ে বাংলাদেশ এম এইচ এম স্কুল ও কলেজ প্রাঙ্গণে ঈদুল ফিতরের জামাত আয়োজন করা সম্ভব হচ্ছে না। এই অবস্থায় কাতারে অবস্থানরত সব বাংলাদেশি নাগরিকদের কাতার সরকারের নির্দেশনার প্রতি শ্রদ্ধাশীল থেকে এবং যথাযথ সতর্কতা অবলম্বন করে সবাইকে তাদের নিকটস্থ মসজিদে ঈদুল ফিতরের নামাজ আদায় করার জন্য অনুরোধ করা হচ্ছে। জেপিআই/এমআইএইচএস