‘কেডি-দ্য ডেভিল’ নামের কন্নড় সিনেমার বিতর্কিত আইটেম গান নিয়ে নিজের মতামত জানালেন বলিউড গায়ক আরমান মালিক। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে গানটির কথা ও উপস্থাপনা নিয়ে প্রশ্ন তোলেন।বিতর্কিত ‘সারকে চুনার তেরি সারকে’ গান প্রসঙ্গে কণ্ঠশিল্পী আরমান মালিক তার এক্স অ্যাকাউন্টে জানান,গানটি প্রথমবার শোনার পর তিনি বিষয়টি বিশ্বাস করতে না পেরে দ্বিতীয়বার শুনেছেন। তিনি বলেন,বাণিজ্যিক গানের লিরিক্সের মান কতটা নিচে নেমে গেছে, তা দেখে হতাশ হয়েছি। গায়কের এমন মন্তব্যে সহমত জানান নেটিজেনরা। এদিকে অশ্লীল লিরিক ও আপত্তিকর নৃত্যভঙ্গি থাকায় গানটি অর্ন্তজাল থেকে সরিয়ে ফেলার দাবি ওঠেছে। এদিকে ১৯৭০–এর দশকের প্রেক্ষাপটে নির্মিত গানটি অবিলম্বে নিষিদ্ধ ও সব প্ল্যাটফর্ম থেকে সরানোর আবেদন জানিয়েছেন আইনজীবী ভিনিত জিন্দাল। সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি)–এর কাছে তিনি অভিযোগ করে দাবি তোলেন, গানটিতে ‘অত্যন্ত অশ্লীল ও যৌন ইঙ্গিতপূর্ণ’ শব্দ ব্যবহার করা হয়েছে। এ গানের নৃত্য ও চিত্রায়ণও উসকানিমূলক, যা সামাজিক শালীনতার জন্য ক্ষতিকর এবং অপ্রাপ্তবয়স্কদের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। আরও পড়ুন: নোরা-সঞ্জয়ের গান নিয়ে বিতর্ক, প্ল্যাটফর্ম থেকে সরানোর নির্দেশ বিতর্কের মুখে নির্মাতারা ইউটিউব থেকে গানটির হিন্দি ও কন্নড়—দুই সংস্করণই সরিয়ে নিয়েছেন। তবে নির্মাতারা তাদের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেননি। আরও পড়ুন: অভিনেতা শামস সুমন মারা গেছেন প্রসঙ্গত, প্রেম পরিচালিত অ্যাকশন-ড্রামা ঘরানার সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ধ্রুব সারজা, শিল্পা শেঠি। বিতর্ক সত্ত্বেও সিনেমাটির ট্রেলার ইতোমধ্যেই দর্শকদের মধ্যে বেশ সাড়া ফেলেছে। আগামী ৩০ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষায় রয়েছে 'কেডি: দ্য ডেভিল'।