নোয়াখালী হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিনকে ওএসডি করার পর প্রতিক্রিয়া জানতে চাইলে বলেন, ‘দায়িত্ব পালনে কোনো ভুল করে থাকলে আমাকে ক্ষমা করে দিয়েন।’ মঙ্গলবার (১৭ মার্চ) রাতে জাগো নিউজকে তিনি এ কথা বলেন। এর আগে এক নারীর সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মঙ্গলবার (১৭ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ওই ইউএনওকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। আরও পড়ুন:হাতিয়ার সেই ইউএনও আলাউদ্দিনকে ওএসডি সোমবার (১৭ মার্চ) ইউএনও আলাউদ্দিনের সঙ্গে এক নারীর আপত্তিকর ভিডিও বিভিন্ন ফেসবুক আইডি থেকে পোস্ট করা হয়। তবে ইউএনওর দাবি, ভিডিওটি তার সম্মানহানির উদ্দেশ্যে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে তৈরি করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জানা গেছে, প্রাথমিক তদন্তে ভিডিওর বিষয়ে সত্যতা পাওয়ায় আলাউদ্দিনকে ওএসডি করা হয়েছে। বিস্তারিত তদন্তের পর এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম জানান, বিষয়টি যাচাই-বাছাইয়ের পর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। ইউএনও ছুটির আবেদন করে কর্মস্থল ত্যাগ করেছেন ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ইতোমধ্যেই বিষয়টি অবহিত করা হয়েছে। ইকবাল হোসেন মজনু/এমএন/এমএস