মাশুন্দিয়া ইউনিয়ন এবং ঢালার চর ইউনিয়নের দুর্গাপুর চরের মানুষের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিয়েছে দয়ালনগর বন্ধুসভা। ‘সহমর্মিতার ঈদ’ কর্মসূচির অংশ হিসেবে ১৪ মার্চ সকালে চরের দুই শতাধিক পরিবারের মাঝে নতুন পোশাক, জায়নামাজ ও ঈদের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।