সময়ের আজকের আলোচিত সাত খবর

দেশের শীর্ষ জনপ্রিয় টেলিভিশন চ্যানেল সময় টিভি। টেলিভিশনটির অনলাইন সংস্করণ ‘সময় নিউজে’ মঙ্গলবার (১৭ মার্চ) প্রকাশিত সেরা সাতটি আলোচিত খবর পাঠকদের জন্য তুলে ধরা হলো।পহেলা বৈশাখ টাঙ্গাইল সদরে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আগামী পহেলা বৈশাখ ‘কৃষক কার্ড’ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনী দিনে তিনি টাঙ্গাইল সদর উপজেলায় কৃষকদের মধ্যে এই কার্ড বিতরণ করবেন। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে প্রি-পাইলটিং প্রকল্পের আওতায় এই কার্ড বিতরণ করতে যাচ্ছে সরকার। বিস্তারিত পড়তে ক্লিক করুন। লটারি পদ্ধতি বাতিল করে প্রজ্ঞাপন, স্কুলে শিক্ষার্থী ভর্তি কীভাবে? দেশের সরকারি ও বেসরকারি পর্যায়ের মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত বিদ্যমান লটারি প্রক্রিয়ার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি পদ্ধতি বাতিল করেছে সরকার। আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। বিস্তারিত পড়তে ক্লিক করুন। যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ইরানের সর্বোচ্চ নেতা যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনা বা যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ইরানের এক ঊর্ধ্বতন কর্মকর্তার বরাতে আজ মঙ্গলবার (১৭ মার্চ) এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বিস্তারিত পড়তে ক্লিক করুন। মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা, বাংলাদেশে কবে? দীর্ঘ এক মাসের সিয়াম সাধনা শেষে দোরগোড়ায় কড়া নাড়ছে পবিত্র ঈদুল ফিতর। নাড়ির টানে প্রিয়জনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে এরইমধ্যে রাজধানী ছেড়ে গ্রামে ফিরছে মানুষ। আজ মঙ্গলবার (১৭ মার্চ) থেকেই শুরু হয়েছে সরকারি ছুটি। দেশজুড়ে উৎসবের আমেজ চললেও সবার মনে এখন একটাই প্রশ্ন– ঈদ কবে? বিস্তারিত পড়তে ক্লিক করুন। হত্যার দাবির পরই লারিজানির এক্স অ্যাকাউন্টে হাতে লেখা বার্তা ইসরাইলের হত্যার দাবির পরই ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলি লারিজানির এক্স অ্যাকাউন্টে একটি হাতে লেখা নোট প্রকাশ করা হয়েছে। তবে নোটটি লারিজানির হাতের লেখা কি না বা কখনও লেখা হয়েছে তা স্পষ্ট নয়। বিস্তারিত পড়তে ক্লিক করুন। আবারও উপেক্ষিত নেইমার, ব্রাজিল দলে তরুণদের ছড়াছড়ি ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ব্রাজিল। গুঞ্জন থাকলেও, শেষ পর্যন্ত দলে জায়গা হয়নি নেইমারের। যদিও কোচ কার্লো আনচেলত্তি বলেছেন, ফিট থাকলে বিশ্বকাপ দলে বিবেচনা করা হবে সান্তোস ফরোয়ার্ডকে। এছাড়া দলে ডাক পেয়েছে বেশ কিছু নতুন মুখ। বিস্তারিত পড়তে ক্লিক করুন। অভিনেতা শামস সুমন মারা গেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নব্বই দশকের জনপ্রিয় অভিনেতা শামস সুমন মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন...। বিস্তারিত পড়তে ক্লিক করুন।