দেশের বিভিন্ন এলাকায় আগামী কয়েকদিন ঝড়-বৃষ্টির পাশাপাশি শিলাবৃষ্টি হতে পারে। এতে করে ফসলের ক্ষতির শঙ্কা সৃষ্টি হয়েছে।মঙ্গলবার (১৭ মার্চ) আবহাওয়ার নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, আগামী তিন দিন (১৮-২০ মার্চ) সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়া ও বিদ্যুৎচমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির শঙ্কা রয়েছে। এ সময় সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আরও পড়ুন: ঈদের দিনে ঝড়-বৃষ্টি নিয়ে নতুন বার্তা পরের দুই দিনও (২১-২২ মার্চ) একই আবহাওয়ার একই অবস্থা থাকতে পারে। তবে এ সময় সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। আর বর্ধিত ৫ দিনে দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।