ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য নিয়োগ

ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের (ইআবি) নতুন উপাচার্য নিয়োগ দেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়টির সহ-উপাচার্য মোহাম্মদ আবু জাফর খানকে এ পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।মঙ্গলবার (১৭ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব আলিফ রুদাবার সই করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এ নিয়োগ দেয়া হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় আইন, ২০১৩–এর ১১ ধারা অনুযায়ী অধ্যাপক মোহাম্মদ আবু জাফর খানকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে কয়েকটি শর্তে নিয়োগ প্রদান করা হলো। শর্তগুলো হলো-- ক. উপাচার্য হিসেবে তাঁর নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে ৪ বছর হবে।খ. উপর্যুক্ত পদে তিনি তাঁর বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি পাবেন।গ. তিনি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন।ঘ. তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন। আরও পড়ুন: চবির নতুন উপাচার্য অধ্যাপক আল-ফোরকানঙ. রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ দেশের সাতটি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগের সিদ্ধান্ত নেয় সরকার।