জামালপুরে ইয়াবাসহ আটক ছাত্রদলের দুই নেতা বহিষ্কার

জামালপুরের মেলান্দহ উপজেলার ইউনিয়ন ছাত্রদলের দুই নেতা ইয়াবাসহ গ্রেফতার হওয়ায় সাংগঠনিকভাবে বহিষ্কার করা হয়েছে।উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মনিরুজ্জামান শিপলু ফকির এবং সদস্য সচিব রকিব হাসান রনি স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) পাওয়া প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে মেলান্দহ উপজেলার আদ্রা ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি আনিছুর রহমান ও একই ইউনিয়নের ২নং ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক এনামুল হককে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হলো। এবং তাদের সঙ্গে ছাত্রদলের কোনো নেতাকর্মীর সাংগঠনিক সর্ম্পক না রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।গত সোমবার (১৬ মার্চ) রাতে জামালপুর জেলা গোয়েন্দা পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় ছাত্রদল নেতা মেলান্দহ উপজেলার আদ্রা ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি আনিছুর রহমান ও একই ইউনিয়নের ২নং ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক এনামুল হককে ৪০ পিস ইয়াবাসহ আটক করেন।  আরও পড়ুন: জামালপুরে স্বামীকে বেঁধে গৃহবধূ ধর্ষণ মামলায় ৩ জনের মৃত্যুদণ্ডছাত্রদল নেতাদের ইয়াবাসহ আটক করার বিষয়টি মঙ্গলবার (১৭ মার্চ)  নিশ্চিত করেছেন জামালপুর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ডিবি) আব্দুল কাইয়ুম।জামালপুর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম বলেন, গতকাল রাতে ৪০ পিস ইয়াবাসহ চারজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে দুইজন ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত বলে  জানা গেছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদের কোর্টে সোপর্দ করা হয়েছে। আদালত তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠিয়েছেন।