খুলনার রূপসা উপজেলায় মাত্র ৪০০ টাকার বকেয়া নিয়ে বিরোধের জেরে চায়ের দোকানদার দীন মোহাম্মদ ঢালী (৫২) নিহত হয়েছেন।মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে শ্রীফলতলা ইউনিয়নের ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এ ঘটনা ঘটে।নিহত দীন মোহাম্মদ ভবানীপুর গ্রামের বাসিন্দা এবং স্থানীয়ভাবে একটি চায়ের দোকান চালাতেন। স্থানীয় সূত্রে জানা যায়, ঘাটভোগ ইউনিয়নের ভ্রাম্যমান মাংস বিক্রেতা আবুল খায়ের লস্করের কাছে তার ৪০০ টাকা বকেয়া ছিল। দীর্ঘদিন ধরে টাকা না পাওয়ায় ওইদিন বিকেলে আবারও পাওনা চাইতে যান আবুল খায়ের।এ সময় দু’জনের মধ্যে কথা কাটাকাটি থেকে শুরু হয়ে হাতাহাতি ও ধস্তাধস্তি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে আবুল খায়ের লস্কর ইট দিয়ে দীন মোহাম্মদের মাথায় আঘাত করেন। এতে গুরুতর জখম হন তিনি।স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।আরও পড়ুন: ডুমুরিয়ায় খাল খনন শুরু, জলাবদ্ধতা নিরসনে আশার আলোরূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক মীর জানান, সামান্য পাওনাকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটেছে। অভিযুক্তকে গ্রেফতারের জন্য অভিযান চালানো হচ্ছে।