নোয়াখালীতে অসহায়দের মাঝে ঈদ উপহার ও গরুর মাংস বিতরণ

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আত্মার মাগফেরাত, প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সাফল্য এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের সুস্থতা কামনা করে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী ও গরুর মাংস বিতরণ করা হয়েছে।মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের আবিরপাড়া উচ্চ বিদ্যালয় হলরুমে এ কর্মসূচির আয়োজন করা হয়। ঢাকা দক্ষিণ মহানগর যুবদলের সাবেক সদস্য মাসুদ রানা এবং সোনাইমুড়ী উপজেলা বিএনপির সদস্য আবদুল করিম মামুনের উদ্যোগে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাসুদ রানা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এবং নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। আরও পড়ুন: চাঁদপুরে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেল ২ লক্ষাধিক পরিবার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাইমুড়ী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম ও মো. আবদুল্যাহসহ দলটির স্থানীয় নেতাকর্মীরা।