একা

অভিধান থেকে বিশ্বাস শব্দটি নিষিদ্ধ হবার পর পৃথিবীটা চাকুর মতো চকচকে করে উঠলো।   ছায়া অন্ধকারে কোথায় যায়, পা তা জানে না ডানহাতে কী কী লেখে, সই-স্বাক্ষর করে, বাঁহাত জানে না!   মন কী ভাবছে? ব্রেন কী করছে! তাদের সম্পর্ক সতিনের মতো নয়; তবু যোগসূত্র নেই, সমন্বয় নেই তবু তারা ছায়ার মতো, হাতের মতো একা। বিস্তারিত