পিএসএলে নিজ দেশের খেলোয়াড় ও কোচদের জন্য অস্ট্রেলিয়ার সতর্কবার্তা

আফগানিস্তানের রাজধানী কাবুলে পাকিস্তানের বিমান হামলায় ৪০০ জন নিহত হওয়ার খবর প্রকাশের পর পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ভবিষ্যৎ এখন অনিশ্চয়তার মুখে। ইরানের সঙ্গে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধের কারণে ভ্রমণ বিঘ্নিত হওয়ায় পিএসএলের সমস্যাও বেড়েছে। এখন প্রশ্ন উঠেছে—বিদেশি খেলোয়াড়রা সবাই কি শেষ পর্যন্ত লিগে অংশ নেবেন?অস্ট্রেলিয়ার বেশ কয়েকজন তারকা ক্রিকেটার যেমন: স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার, মার্নাস লাবুশেন এবং গ্লেন ম্যাক্সওয়েলের পিএসএলে আসন্ন আসরে খেলার কথা রয়েছে। লিগটি শুরু হবে ২৬ মার্চ, যা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শুরুর মাত্র দুই দিন আগে। এছাড়া অস্ট্রেলিয়ান কোচ টিম পেইন ও জেসন গিলেস্পিও এই লিগের সঙ্গে যুক্ত আছেন।অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম কোড স্পোর্টসের এক প্রতিবেদনে বলা হয়েছে, অস্ট্রেলিয়া সরকার খেলোয়াড়দের পাকিস্তানে যাওয়ার অনুমতি দিলেও পেশোয়ার শহর এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। আফগানিস্তান-পাকিস্তান সংঘাতের কারণে শহরটিকে ‘ডু নট ট্রাভেল’ জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে।আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকাকে বড় ব্যবধানে হারিয়ে সিরিজে ফিরলো নিউজিল্যান্ডএতে ২৮ মার্চ পেশোয়ার জালমি এবং পিন্ডিজের মধ্যকার ম্যাচটি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে, যা ইমরান খান ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা।  এই দুই দলেই অস্ট্রেলিয়ান খেলোয়াড়ও রয়েছেন। জালমির হয়ে খেলছেন অ্যারন হার্ডি আর পিন্ডিজ দলে আছেন জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক।প্রতিবেদন অনুযায়ী, জরুরি পরিস্থিতিতে অস্ট্রেলিয়ান খেলোয়াড়দের প্রাইভেট ফ্লাইটে সরিয়ে নেয়ার আশ্বাস দেওয়া হয়েছে।অন্যদিকে, আফগানিস্তানের ক্রিকেটাররা পিএসএলের ১১তম আসরের প্লেয়ার্স ড্রাফট থেকে নিজেদের নাম প্রত্যাহার করেছেন। এছাড়া নিজেকে সরিয়ে নিয়েছেন সরাসরি পেশোয়ার জালমিতে দল পাওয়া রহমানউল্লাহ গুরবাজ।