চ্যাম্পিয়ন্স লিগে রূপকথার গল্পের সমাপ্তি হলো নরওয়েজীয় ক্লাব বোডো/গ্লিম্টের। প্রথম লেগে ৩-০ ব্যবধানে পিছিয়ে থাকার পরও শেষ ষোলোর দ্বিতীয় লেগে নাটকীয় কামব্যাকে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করলো স্পোর্টিং লিসবন।মঙ্গলবার (১৭ মার্চ) রাতে নিজেদের ঘরের মাঠে বোডো/গ্লিম্টকে ৫-০ ব্যবধানে হারিয়েছে স্পোর্টিং। তাতে দুই লেগ মিলিয়ে ৫-৩ ব্যবধানে এগিয়ে গিয়ে পরের পর্ব নিশ্চিত করলো তারা। চ্যাম্পিয়ন্স লিগে বোডো/গ্লিম্টের এবারের যাত্রাটা ছিল অবিশ্বাস্য। প্লে-অফে তারা গত বছরের রানার-আপ ইন্টার মিলানকে হারিয়েছিল। তার আগে গ্রুপপর্বে হারিয়েছিল মানচেস্টার সিটি ও অ্যাতলেটিকো মাদ্রিদের মতো জায়ান্টদের। কিন্তু লিসবনে স্পোর্টিংয়ের মাঠে তাদের স্বপ্ন যাত্রা থেমে গেল। আরও পড়ুন: বিশ্বকাপের আগে ‘লাকি’ ভেন্যুতেই শেষ ম্যাচ খেলবে আর্জেন্টিনা, প্রতিপক্ষ গুয়াতেমালাএদিন ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল স্পোর্টি। একের পর এক প্রচেষ্টার পর অবশেষে ৩৪তম মিনিটে স্বাগতিকদের প্রথম সাফল্য এনে দেন গোন্সালো ইনাসিও। প্রথমার্ধে অবশ্য স্পোর্টিং আর কোনো জালের দেখা পায়নি। ৬১তম মিনিটে পেদ্রো গনকালভেসের গোলে লড়াই জমিয়ে তোলে স্পোর্টিং। ৭৮তম মিনিটে পেনাল্টি উপহার দিয়ে তাদের সুযোগ তৈরি করে দেন ফ্রেদরিক আন্দ্রে বিজর্কান। সফল স্পটকিকে ব্যবধান ৩-০ করেন কলম্বিয়ান ফরোয়ার্ড লুইস সুয়ারেজ। দুই লেগ মিলিয়ে নির্ধারিত সময় শেষে দুদল সমতায় থাকায় ভাগ্য নির্ধারণে ম্যাচ গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটে। সেখানেও শতভাগ সফল ছিল স্বাগতিকরা। ৯২তম মিনিটে ম্যাক্সিমিলিয়ানো আরাউহোর পর একেবারে শেষদিকে বোডো/গ্লিম্টের কফিনে শেষ পেরেকটি ঠুকেন রাফায়েল নেল। পুরো ম্যাচে ৪১ শতাংশ সময় বল দখলে রেখে ৮টি শট নেয় বোডো/গ্লিম্ট। এর মধ্যে ৪টি লক্ষ্যে থাকলেও সেগুলো জাল খুঁজতে ব্যর্থ হয়। তাতে শেষ হয় চ্যাম্পিয়ন্স লিগে নরওয়ের ক্লাবটির রূপকথার গল্পের। অন্যদিকে অবিশ্বাস্য কামব্যাকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে পর্তুগিজ ক্লাব স্পোর্টি। আরও পড়ুন: দলে জায়গা না পেয়ে নেইমার বললেন, ‘স্বপ্ন এখনও বেঁচে আছে’