আফ্রিকার ফুটবলে নাটকীয় এক মোড়। আপিল বোর্ডের রায়ে দুই মাস পর বদলে গেলো ২০২৫ আফ্রিকা কাপ অব নেশনসের (আফকন) ফাইনালের ফল। নতুন করে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে মরক্কোকে। ফাইনালে জয়ী হলেও নিয়ম ভঙ্গের দায়ে শিরোপা খোয়াতে হলো সেনেগালকে।মঙ্গলবার (১৭ মার্চ) এক বিবৃতিতে কনফেডারেশন অব আফ্রিকান ফুটবল (সিএএফ) জানায়, ফাইনালে সেনেগালের ১-০ ব্যবধানে পাওয়া জয় বাতিল করে তাদের ৩-০ গোলে পরাজিত ঘোষণা করা হয়েছে। ফলে স্বাগতিক মরক্কোকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। কী ঘটেছিল ফাইনালেগত ১৮ জানুয়ারির ফাইনালে নির্ধারিত সময়ে বিতর্কের সূত্রপাত। প্রথমে সেনেগালের ফরোয়ার্ড ইসমাইলা সারের একটি গোল বাতিল হয়। এরপর ম্যাচের শেষ মুহূর্তে ভিএআর এর সহায়তায় মরক্কো পেনাল্টি পায়। এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে সেনেগাল কোচ প্যাপ থিয়াও খেলোয়াড়দের মাঠ ছাড়ার নির্দেশ দেন। আরও পড়ুন: দলে জায়গা না পেয়ে নেইমার বললেন, ‘স্বপ্ন এখনও বেঁচে আছে’ সেনেগাল দল প্রায় ১৫ মিনিট মাঠের বাইরে থাকার পর ফিরে আসে। পরে টাইব্রেকারে না গিয়ে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে, যেখানে প্যাপ গুয়েয়ে গোল করে সেনেগালকে এগিয়ে দেন এবং তারাই ম্যাচ জেতে। চ্যাম্পিয়ন হয়ে শিরোপা নিয়ে তারা মাঠে উদযাপনও করে সেসময়। কেন এমন শাস্তিসিএএফের নিয়ম অনুযায়ী, ম্যাচ চলাকালীন দল মাঠ ত্যাগ করলে সেটি গুরুতর শৃঙ্খলাভঙ্গ হিসেবে গণ্য হয়। মরক্কোর ফুটবল ফেডারেশনের আপিলের পর সিএএফ আপিল বোর্ড রায় দেয় যে সেনেগাল ম্যাচ ‘ফরফিট’ করেছে। ফলে নিয়ম অনুসারে ৩-০ ব্যবধানে জয় দেওয়া হয় মরক্কোকে। এই রায়ের ফলে মরক্কো তাদের দ্বিতীয় আফকন শিরোপা জিতল। এর আগে তারা একমাত্র শিরোপা জিতেছিল ১৯৭৬ সালে। আরও পড়ুন: বিশ্বকাপের আগে ‘লাকি’ ভেন্যুতেই শেষ ম্যাচ খেলবে আর্জেন্টিনা, প্রতিপক্ষ গুয়াতেমালা সিএএফ আরও জানিয়েছে, মরক্কোর ইসমায়েল সাইবারির বিরুদ্ধে আরোপিত ১ লাখ ডলারের জরিমানা বাতিল করা হয়েছে এবং তার নিষেধাজ্ঞা তিন ম্যাচ থেকে কমিয়ে দুই ম্যাচ করা হয়েছে। ম্যাচে বলবয়ের আচরণের দায়ে মরক্কোকে ৫০ হাজার ডলার জরিমানা করা হয়েছে (আগে ছিল ১ লাখ)। এছাড়া ভিএআর এরিয়ার কাছে বিশৃঙ্খলার জন্য আগের ১ লাখ ডলারের জরিমানা বহাল রাখা হয়েছে। এদিকে এমন সিদ্ধান্তে সেনেগাল তাদের দ্বিতীয় আফকন শিরোপা হারাল। এর আগে তারা একমাত্র শিরোপা জিতেছিল ২০২১ সালে।