ঈদে হিলি স্থলবন্দরে ১০ দিন বন্ধ থাকবে আমদানি-রফতানি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দরে আজ বুধবার (১৮ মার্চ) থেকে টানা ১০ দিন ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকবে। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের পারাপার স্বাভাবিক থাকবে।বাংলাহিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহীনুর ইসলাম শাহীন জানান, ১৮ মার্চ থেকে আগামী ২৭ মার্চ পর্যন্ত মোট ১০ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। এ সময় বন্দরের আমদানি-রফতানিসহ সব কার্যক্রম বন্ধ থাকবে। ছুটি শেষে আগামী ২৮ মার্চ শনিবার থেকে বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম আবার চালু হবে। আরও পড়ুন: ঈদের ছুটিতেও চালু থাকবে কাস্টমস হাউস, আমদানি-রফতানি সচল রাখতে নতুন নির্দেশনা এদিকে, বন্দর দিয়ে পণ্য আমদানি-রফতানি বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের পারাপার স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন হিলি ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ আরিফুল ইসলাম। তিনি বলেন, ঈদের দিনেও কেউ চাইলে পাসপোর্ট নিয়ে ভারত যেতে পারবেন।