১৮ মার্চ: ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল?

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই সেখানে স্থান পায় যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। নানা প্রয়োজনে মানুষ জানতে চায় সেসব ইতিহাস।আজ বুধবার, ১৮ মার্চ ২০২৬। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়। ঘটনাবলি ১৭৮৬ - কলকাতায় ব্যবসায়ীদের উদ্যোগে জেনারেল ব্যাংক অব ইন্ডিয়া স্থাপিত হয়। ১৮০০ - শ্রীরামপুর মিশনে বাংলা ভাষায় প্রথম বই ‘সমাচার’ প্রকাশ হয়। আরও পড়ুন: ডলার-বন্ড নাকি স্বর্ণ, অস্থির বাজারে কোনটি সবচেয়ে নিরাপদ আশ্রয়? ১৮৭১ - ফ্রান্সে শ্রমজীবী মানুষের বিপ্লবের মধ্য দিয়ে প্যারি কমিউন প্রতিষ্ঠিত হয়। ১৯৪৪ - চলো দিল্লি ধ্বনি মুখে আজাদ হিন্দ ফৌজ ভারত-বর্মা সীমান্ত অতিক্রম করে ভারতের মাটিতে সশস্ত্র সংগ্রাম শুরু করে। ১৯৬৫ - সোভিয়েত নভোচারী আলেক্সি লিওনভ মহাশূন্যে মানুষের পদচারণার প্রথম ইতিহাস সৃষ্টি করেন। ১৯৯৪ - বসনিয়া ও ক্রোয়েশিয়ার মধ্যে ওয়াশিংটনে বসনিয়া-মুসলিম-ক্রোট ফেডারেশন চুক্তি স্বাক্ষর হয়। ২০২০ - করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে প্রথম রোগীর মৃত্যু হয়। জন্ম ১৬৯০ - প্রুশিয়ান বংশোদ্ভূত জার্মান গণিতবিদ ও শিক্ষাবিদ ক্রিস্টিয়ান গোল্ডবাখ। ১৭৮২ - মার্কিন আইনজীবী, রাজনীতিবিদ ও ৭ম ভাইস প্রেসিডেন্ট জন সি. কালহউন। ১৮২৮ - নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ রাজনীতিবিদ উইলিয়াম র্যান্ডাল ক্রেমার। ১৮৩৭ - গ্রোভার ক্লিভ্‌ল্যান্ড, যুক্তরাষ্ট্রের ২২তম এবং ২৪তম প্রেসিডেন্ট। ১৮৫৮ - ডিজেল ইঞ্জিনের উদ্ভাবক রুডলফ ডিজেল। ১৮৬৯ - ইংরেজ ব্যবসায়ী, রাজনীতিবিদ ও প্রধানমন্ত্রী নেভিল চেম্বারলেইন। ১৮৭৪ - রাশিয়ান বংশোদ্ভূত ফরাসি দার্শনিক ও ধর্মতত্ত্ববিদ নিকোলাই বেরডয়াভ। ১৮৭৭ - অস্ট্রেলীয় ক্রিকেটার ও প্রকৌশলী ক্লিমেন্ট ক্লেম হিল। ১৯০১ - শৈলজানন্দ মুখোপাধ্যায়, ভারতীয় বাঙালি সাহিত্যিক ও চলচ্চিত্র পরিচালক। ১৯০৩ - ইতালীয় সাংবাদিক, রাজনীতিবিদ ও পররাষ্ট্রমন্ত্রী গালেয়াযো কিয়ান। ১৯১০ - শিশু সাহিত্যিক বিমল ঘোষ। ১৯১২ - বিমল মিত্র, লেখক, ঔপন্যাসিক। ১৯২৬ - হিমানীশ গোস্বামী, বিশিষ্ট রস সাহিত্যিক, সাংবাদিক ও ব্যঙ্গচিত্রী। ১৯২৮ - ফিলিপাইনের ১২তম প্রেসিডেন্ট ফিদেল ভালদেজ রামোস। ১৯৩৬ - নোবেল পুরস্কার বিজয়ী দক্ষিণ আফ্রিকার আইনজীবী ও রাজনীতিবিদ ফ্রেদেরিক উইলেম ডি ক্লার্ক। ১৯৩৮ - ভারতীয় অভিনেতা ও প্রযোজক শশী কাপুর। ১৯৩৯ - রন অ্যাটকিনসন, সাবেক ইংরেজ ফুটবলার। ১৯৪৭ - ইংরেজ সাবেক ক্রিকেটার ও সাংবাদিক ডেভিড লয়েড। ১৯৫৯ - ফরাসি পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার লুক বেসন। ১৯৭০ - মার্কিন অভিনেত্রী, গায়িকা ও রাপার কুইন লাতিফা। ১৯৮১ - জার্মান ফুটবলার টম স্টারকে। ১৯৮৭ - আর্জেন্টিনার ফুটবলার মাউরো যারাটে। ১৯৯৬ - ম্যাডেলিন ক্যারল, বিখ্যাত মার্কিন অভিনেত্রী। আরও পড়ুন: সবচেয়ে বেশি স্বর্ণ মজুত করেছে যেসব দেশ মৃত্যু ২৩৫ - সেভেরাস আলেকসান্দার, রোমান সম্রাট। ৯৭৮ - অ্যাডওয়ার্ড মার্টার, ইংরেজ রাজা। ১৭৪৫ - রবার্ট ওয়ালপলে, ইংরেজ পণ্ডিত, রাজনীতিবিদ ও প্রধানমন্ত্রী। ১৮৭১ - অগাস্টাস ডি মর্গান, ভারতীয় বংশোদ্ভূত ইংরেজ গণিতবিদ। ১৯০৭ - মারকেলিন বেরথেলট, ফরাসি রসায়নবিদ, রাজনীতিবিদ ও পররাষ্ট্রমন্ত্রী। ১৯৭৪ - বুদ্ধদেব বসু, বিশ শতকের বাঙালি কবি। ১৯৭৯ - আবুল মনসুর আহমেদ, বাংলাদেশি সাহিত্যিক, সাংবাদিক ও রাজনীতিবিদ। ১৯৮০ - এরিক ফরম্, জার্মান মনোবিজ্ঞানী ও দার্শনিক। ১৯৯৬ - অডসেয়াস এলয়টিস, নোবেল পুরস্কার বিজয়ী গ্রিক কবি। ২০০৭ - বব উলমার, ভারতীয় সাবেক ইংরেজ ক্রিকেটার ও কোচ। ২০০৮ - অ্যান্টনি মিনজেলা, ব্রিটিশ চলচ্চিত্র পরিচালক, নাট্যকার ও চিত্রনাট্যকার। ২০০৯ - নাতাশা রিচার্ডসন, ইংরেজ অভিনেত্রী। ২০২২ - সোমেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, রবীন্দ্র গবেষক।