লারিজানি হত্যার ‘প্রতিশোধ’, ইসরাইলে ব্যাপক হামলা আইআরজিসির

ইরানের নিরাপত্তা পরিষদের প্রধান আলী লারিজানি, তার ছেলে এবং সহকারীর হত্যার ‘প্রতিশোধ’ নেয়ার কথা জানিয়েছে দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।ফার্সের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, হত্যাকাণ্ডের জবাবে ইরানি ক্ষেপণাস্ত্র ‘অধিকৃত (ইসরাইলি) ভূখণ্ডের কেন্দ্রস্থলে ১০০টিরও বেশি সামরিক ও নিরাপত্তা লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হেনেছে।’ আইআরজিসি আরও বলেছে, ইসরাইলের ‘বহুস্তরবিশিষ্ট এবং অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থার পতনের’ কারণেই এসব স্থানে আঘাত হানা সম্ভব হয়েছে। আইআরজিসি-সংশ্লিষ্ট বার্তা সংস্থা এ তথ্য জানিয়েছে।  আরও পড়ুন: সোলেইমানির মৃত্যুর খবর নিশ্চিত করে কঠোর হুঁশিয়ারি ইরানের এদিকে, ইরানের হামলায় মধ্য ইসরাইলে ‘ব্যাপক সম্পত্তি ক্ষয়ক্ষতির’ খবর দিয়েছে ইসরাইলি গণমাধ্যম। সম্প্রচারমাধ্যম চ্যানেল ১২ জানিয়েছে, ইরানের সবশেষ ক্ষেপণাস্ত্র হামলার পর কেন্দ্রীয় শহর কাফর কাসেমে অন্তত চারটি স্থানে আঘাত হানা হয়েছে। তারা জানায়, এ হামলায় ‘সম্পত্তির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে’। সূত্র: আল জাজিরা