হায়দরাবাদকে নেতৃত্ব দেবেন লাবুশেন

আর কিছুদিন পরই মাঠে গড়াচ্ছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। এবারের আসরে দুইটি নতুন দলের একটি হচ্ছে হায়দরাবাদ কিংসম্যান। আর এই দলের দায়িত্ব তুলে দেয়া হয়েছে অস্ট্রেলিয়ার ব্যাটার মার্নাস লাবুশেনের হাতে।ফ্র্যাঞ্চাইজিটি মঙ্গলবার (১৭ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়ে লাবুশেনকে দায়িত্ব দেয়ার বিষয়টি নিশ্চিত করে। হায়দরাবাদের দলটি তরুণ ক্রিকেটারদের নিয়ে গড়া। ফলে নতুন দল ও তরুণ খেলোয়াড়দের সামলাতে হবে অভিজ্ঞ এই ব্যাটারের।আরও পড়ুন: প্রথমবারের মতো পিএসএলে ডাক পেলেন শরিফুল ২০১৮ সালে অস্ট্রেলিয়ার দলে অভিষেক হয় লাবুশেনের। তবে এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টি খেলা হয়নি তার একটিও। যদিও বিগ ব্যাশের দল ব্রিসবেন হিটের হয়ে ২০১৬ মৌসুম থেকে খেলে আসছেন ৩১ বছর বয়সি এই ব্যাটার।হায়দরাবাদ কিংসম্যান স্কোয়াডসাইম আইয়ুব, উসমান খান, আকিফ জাভেদ, মাজ সাদাকাত, মার্নাস লাবুশেন (অধিনায়ক), মোহাম্মদ আলী, কুশল পেরেরা, ইরফান খান নিয়াজি, হাসান খান, শায়ান জাহাঙ্গীর, ওটেনিল বার্টম্যান, হাম্মাদ আজম, রাইলি মেরিডিথ, শারজিল খান, আসিফ মাহমুদ, হুনাইন শাহ, রিজওয়ান মেহমুদ, সাদ আলী, তৈয়ব আরিফ।