ইরানের সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের মধ্যাঞ্চলের শহর কাফর কাসেমে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর জানিয়েছে চ্যানেল-১২। প্রতিবেদনে বলা হয়, হামলায় ব্যাপক সম্পদের ক্ষতি হয়েছে এবং ঘটনাস্থলে আতঙ্কিত অবস্থায় থাকা দুইজনকে চিকিৎসা দেওয়া হয়েছে। এর আগে তেল আবিব জেলার কাছাকাছি রামাত গান শহরে ধ্বংসাবশেষের আঘাতে একজন পুরুষ ও একজন নারী নিহত হওয়ার খবর পাওয়া যায়। এদিকে ইরানের সামরিক বাহিনী আইআরজিসি দাবি করেছে, তারা ইসরায়েলে অবস্থিত ১০০টিরও বেশি সামরিক ও নিরাপত্তা লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হেনেছে। আইআরজিসি জানায়, ইসরায়েলের বহুস্তরীয় ও অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়ার কারণেই এসব হামলা সফল হয়েছে। এই হামলাকে তারা প্রতিশোধমূলক অভিযান হিসেবে উল্লেখ করেছে। সূত্র: আল-জাজিরা এমএসএম