কওমী মাদরাসার সর্বোচ্চ শিক্ষাবোর্ড আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশের ১৪৪৭ হিজরির দাওরায়ে হাদিস (তাকমিল) পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা করা হয়েছে।আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ-এর অফিস ব্যবস্থাপক মু. অছিউর রহমান স্বাক্ষরিত এক পরিপত্রে জানানো হয়েছে, আগামী ২৪ মার্চ ২০২৬, মঙ্গলবার ৪ শাওয়াল ১৪৪৭ হিজরি অনুযায়ী ওইদিন দুপুর ২টার পর ফলাফল ঘোষণা করা হবে। ফলাফল প্রকাশ উপলক্ষ্যে আয়োজিত স্থায়ী কমিটির সভায় সংস্থাটির চেয়ারম্যান মুহিউসসুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করবেন। সভায় পরীক্ষা মনিটরিং সেলের সদস্য, পরীক্ষা উপকমিটির সদস্য এবং নিরীক্ষকরা উপস্থিত থাকবেন। আরও পড়ুন: বেফাকের ফল আজ, অপেক্ষার অবসান হচ্ছে প্রায় পৌনে চার লাখ শিক্ষার্থীর ফলাফল প্রকাশের পর নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে শিক্ষার্থীরা তাদের ব্যক্তিগত ফলাফল এবং সংশ্লিষ্ট মাদরাসার ফলাফল দেখতে পারবেন। মাদরাসার অ্যাডমিনরা HEMS সফটওয়্যারে নিজ নিজ আইডিতে লগইন করে ফলাফল প্রিন্ট করতে পারবেন। এছাড়া বোর্ড অ্যাডমিনরাও নিজ নিজ আইডিতে প্রবেশ করে অধিভুক্ত সকল মাদরাসার ফলাফল দেখা ও প্রিন্ট করার সুযোগ পাবেন।