বেফাকের ফল প্রকাশ, সানাবিয়া উলিয়ায় শীর্ষ ১০ মাদ্রাসা

বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড (বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ)-এর ৪৯তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবারের পরীক্ষায় পাসের হার ৮০.৯৫ শতাংশ।প্রকাশিত ফলাফলের ভিত্তিতে সানাবিয়া উলিয়া স্তরে ছাত্রদের মেধা তালিকায় শীর্ষ ১০ স্থান অধিকারী শিক্ষার্থী ও তাদের মাদ্রাসার তালিকা নিচে তুলে ধরা হলো :সানাবিয়া উলিয়া (ছাত্র) শীর্ষ ১০ মেধাতালিকা : ১. লাবীব মাসরুর, মারকাযু ফয়জুল কোরআন আল ইসলামি, ঢাকা (প্রাপ্ত নম্বর : ৬৭৪)।২. মো. ইসমাইল হোসেন, জামিয়াতুস সুন্নাহ, শিবচর, মাদারীপুর এবং ইউশা ইবেন মিনর – জামেয়া রশীদিয়া, লক্ষ্মীপুর, ফেনী (উভয়ের প্রাপ্ত নম্বর : ৬৭০)।৩. ওমর ফারুক, মারকাযু ফয়জুল কোরআন আল ইসলামি ঢাকা (প্রাপ্ত নম্বর: ৬৬৯)।৪. হুসাইন আহমদ, জামিয়া রব্বানিয়া আরাবিয়া, জালকুড়ি, নারায়ণগঞ্জ এবং মো. বায়েজীদ – মাদ্রাসা বাইতুল উলুম ঢালকানগর, সূত্রাপুর, ঢাকা (উভয়ের প্রাপ্ত নম্বর: ৬৬৮)।৫. মো. তারিকুল ইসলাম, জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম, ফরিদাবাদ, গেন্ডারিয়া, ঢাকা (প্রাপ্ত নম্বর: ৬৬৭)।৬. মোঃ নূরুল ইসলাম, জামিয়াতুস সুন্নাহ, শিবচর, মাদারীপুর (প্রাপ্ত নম্বর: ৬৬৫)।৭. তাহসীনুল ইসলাম খাঁন, জামিআতুন নূর আলইসলামিয়া, নারায়ণগঞ্জ; মো. ইব্রাহীম মিয়া ও মো. ইয়াসিন আরাফাত – জামিয়াতুস সুন্নাহ, শিবচর, মাদারীপুর এবং মো. সাআদ বিন আনিস – মাদ্রাসা বাইতুল উলুম ঢালকানগর, ঢাকা (সবার প্রাপ্ত নম্বর: ৬৬৪)।৮. ইমরান হুসাইন, জামেয়া রশীদিয়া, লক্ষ্মীপুর, ফেনী; মো. হেমায়েতুল্লাহ – মাদ্রাসা বাইতুল উলুম ঢালকানগর, ঢাকা এবং মো. আব্দুল্লাহ নোমান – দারুল উলুম ফেনী (সবার প্রাপ্ত নম্বর: ৬৬৩)।৯. শহীদুল্লাহ, জামিয়া শারইয়্যাহ মালিবাগ, খিলগাঁও, ঢাকা (প্রাপ্ত নম্বর: ৬৬২)।১০. মোহাম্মদ এনায়েতুল্লাহ, জামিয়া আশরাফিয়া (মাদ্রাসা) সাইনবোর্ড, ফতুল্লা, নারায়ণগঞ্জ (প্রাপ্ত নম্বর: ৬৬১)।