তারা উসকানি দিয়েছে, আমি আমার মতো উদযাপন করেছি: ভিনিসিউস

চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বের শুরুতে ইনজুরিজর্জর রিয়াল মাদ্রিদে ভিনিসিউস জুনিয়রের গুরুত্ব আরও বেড়ে গেছে। গতরাতে (১৭ মার্চ) ইতিহাদ স্টেডিয়ামে ম্যাচে তিনি আবারও ম্যানচেস্টার সিটির রক্ষণভাগের জন্য সবচেয়ে বড় মাথাব্যথা হয়ে দাঁড়ান। রিয়াল মাদ্রিদের দুই গোলেই ছিল তার অবদান। এই জয়ে সিটিকে ৫-১ অ্যাগ্রিগেটে পেছনে ফেলে কোয়ার্টার ফাইনালে উঠে গেছে।তবে ম্যাচে ভিনিসিউসের গোলসংখ্যা আরও বাড়তে পারত। সহজ সুযোগ নষ্ট করা, পোস্টে লেগে এবং গোল বাতিল হওয়ায় হ্যাটট্রিকের সুযোগ হারিয়েছেন এই ব্রাজিলিয়ান।  ম্যাচ শেষে তিনি মুভস্টারকে বলেন, 'এটা আমাদের আত্মবিশ্বাসের জন্য খুব গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল। মৌসুমের শুরু থেকে আমরা কিছু ভালো ম্যাচ খেলেছি, কিন্তু এই টাইয়ের মতো এতটা নিয়ন্ত্রণ করতে পারিনি। এটা ছিল খুব কঠিন ম্যাচ, দারুণ একটি দলের বিপক্ষে, দারুণ কোচের অধীনে। তাদের বল দখল বেশি ছিল, কিন্তু আমরা জানতাম আমাদের কঠোর পরিশ্রম করতে হবে এবং সুযোগগুলো কাজে লাগাতে হবে, যদিও আমি অনেক সুযোগ নষ্ট করেছি।'চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে তার গোলসংখ্যা এখন ১৬, যা কেবল ক্রিস্টিয়ানো রোনালদো (৫০) এবং করিম বেনজেমার (৩৩) চেয়ে কম। আরও পড়ুন: ফার্গুসনকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন্স লিগে নতুন মাইলফলক গড়লেন গার্দিওলাতিনি বলেন, চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চে খেললে সবকিছু বদলে যায়, 'হ্যাঁ, এটা গুরুত্বপূর্ণ সময়। আমরা সবাই জানি ভালো ম্যাচগুলো সামনে আসছে। রিয়াল মাদ্রিদ যখন এই প্রতিযোগিতায় খেলে, তখন সবকিছু বদলে যায়। আমরা আরও বড় চ্যালেঞ্জের জন্য প্রস্তুত।'১-০ গোল উদযাপনের সময় তিনি গত মৌসুমের ঘটনাও মনে করেন এবং এটির সঙ্গে ইতিহাদ স্টেডিয়ামের ব্যানারের প্রসঙ্গ তোলেন, 'সবসময় আরেকটা সুযোগ থাকে, আর এবার আমরা জিতেছি এবং কোয়ার্টার ফাইনালে উঠেছি। সমর্থক এবং আমাদের কোচিং স্টাফের জন্যই এটা সম্ভব হয়েছে, তারা আমাদের জন্য সবকিছু করেন।'আরও পড়ুন: বিশ্বকাপ প্রস্তুতিতে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী খুঁজে পাচ্ছে না আর্জেন্টিনাতিনি আরও যোগ করেন, 'ফুটবল একটি দীর্ঘ মৌসুমের খেলা। গত মৌসুমে তারা আমাকে উসকানি দিয়েছিল, তাই আমি আমার মতো করে উদযাপন করেছি।'শেষে বায়ার্ন মিউনিখ ম্যাচ সামনে রেখে সতীর্থদের জন্য তার বার্তা, 'চলো, এবার তাদের মোকাবিলা করি।'