হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট ছাড়াই করা যাবে চ্যাট

হোয়াটসঅ্যাপ নতুন একটি ফিচার ‘গেস্ট চ্যাটস’ চালু করছে, যা ব্যবহারকারীদের এমন ব্যক্তির সঙ্গেও মেসেজ করার সুযোগ দেবে, যাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নেই। অর্থাৎ আর অপর ব্যক্তিকে অ্যাপ ডাউনলোড বা অ্যাকাউন্ট তৈরি করার ঝামেলা নেই। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারী একটি অনন্য লিঙ্ক তৈরি করতে পারবেন। লিঙ্কটি যে কারো সঙ্গে শেয়ার করা যাবে, আর লিঙ্কে ক্লিক করলেই তারা সরাসরি চ্যাটে যুক্ত হতে পারবেন। নতুন ব্যবহারকারীর সঙ্গে এন্ড-টু-এন্ড এনক্রিপশনও নিশ্চিত করা হয়েছে, যা চ্যাটের নিরাপত্তা ও গোপনীয়তা রক্ষা করে। প্রত্যেক গেস্টের জন্য একটি আলাদা আইডি তৈরি করা হয়, যা এনক্রিপশনের জন্য ব্যবহৃত হয়। যদিও এটি একটি সুবিধাজনক ফিচার, কিছু সীমাবদ্ধতা রয়েছে। গেস্ট চ্যাটসে গ্রুপ চ্যাট, ফটো-ভিডিও শেয়ারিং, ডকুমেন্ট, স্টিকার, জিআইএফ, ভয়েস মেসেজ বা কলিং সুবিধা নেই। এটি শুধু সরাসরি টেক্সট মেসেজিং-এর জন্য ডিজাইন করা হয়েছে। চ্যাট লিঙ্কটি ব্যবহারকারী ইচ্ছামতো এসএমএস, ই-মেইল বা অন্য অ্যাপের মাধ্যমে শেয়ার করতে পারবেন। প্রয়োজনে অতিথি ব্যবহারকারীদের ব্লক করা সম্ভব। এছাড়াও চ্যাটটি চিরস্থায়ী নয় ১০ দিন ধরে কোনো কার্যকলাপ না থাকলে এটি স্বয়ংক্রিয়ভাবে মেয়াদোত্তীর্ণ হয়ে যায় এবং নতুন লিঙ্ক তৈরি করতে হয়। হোয়াটসঅ্যাপ সম্প্রতি শিশু এবং কিশোরদের জন্যও প্ল্যাটফর্মটি ব্যবহারযোগ্য করছে। এই কিডস ভার্সন শুধু পেরেন্টাল কন্ট্রোলের মাধ্যমে চালানো যাবে। এতে হোয়াটসঅ্যাপের সাধারণ সংস্করণে থাকা অনেক ফিচার থাকবে না। মূল লক্ষ্য হলো শিশুদের নিরাপদ ডিজিটাল অভিজ্ঞতা নিশ্চিত করা। আরও পড়ুনব্রাউজার থেকেই করা যাবে হোয়াটসঅ্যাপ ভিডিও‑অডিও কলহোয়াটসঅ্যাপে ‘পেরেন্টাল কন্ট্রোল’ ফিচার সেটআপ করবেন যেভাবে কেএসকে