চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলায় তিনটি বাসের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।বুধবার (১৮ মার্চ) সকালে উপজেলার জলুরদিঘী পাড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।নিহত ব্যক্তির নাম বাঁশি মোহন দাশ (৫০)।স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনার সময় সড়কের পাশে খড় পোড়ানো হচ্ছিল। খড়ের আগুনের ধোঁয়ায় পুরো এলাকা অন্ধকার হয়ে যায় এবং দৃষ্টিসীমা কমে আসে। এ সময় ঘন ধোঁয়ার কারণে চট্টগ্রামমুখী ও কক্সবাজারমুখী দুটি ঈগল পরিবহনের বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। একই সময়ে পেছনে থাকা মারসা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে রাখা পিলারে ধাক্কা দিলে সেটি দুমড়েমুচড়ে যায়।ঘটনার পরপরই পটিয়া ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে। আহতদের দ্রুত উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনার কারণে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।আরও পড়ুন: বগুড়ায় রোড ডিভাইডারে ধাক্কা লেগে মাইক্রোবাসে আগুন, ভাই-বোনসহ নিহত ৩পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ জানান, দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে দুর্ঘটনাকবলিত বাস তিনটি রাস্তা থেকে সরিয়ে নেওয়া হয়েছে এবং যান চলাচল স্বাভাবিক রয়েছে।