জৈন্তাপুরে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুর উপজেলায় ধানক্ষেত থেকে শাহাদাৎ (২১) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার ২নং জৈন্তাপুর ইউনিয়নের আমবাড়ী গ্রামের হেলাল মোল্লার পুত্র। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১৮ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলার কেন্দ্রী হাওর এলাকার একটি বিলের পাশে ধানক্ষেতে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে সকাল সাড়ে ৯টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ সময় উপস্থিত স্থানীয়রা মরদেহটি শাহাদাতের বলে শনাক্ত করেন। মরদেহের পরনে ছিল আকাশি রঙের টি-শার্ট ও সবুজ রঙের থ্রি-কোয়ার্টার প্যান্ট। তার গলায় একটি কালো Read More