রাজশাহীতে সমাহিত হবেন অভিনেতা শামস সুমন

রাজশাহীতেই সমাহিত করা হবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা শামস সুমনকে। বৃহস্পতিবার (১৯ মার্চ) জোহরের নামাজের পর রাজশাহী নগরের ঝাউতলা জামে মসজিদ প্রাঙ্গনে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এরপর নগরের হেতেমখাঁ কবরস্থানে তাকে সমাহিত করা হবে।অভিনেতা শামস সুমনের ছোট ভাই রাশেদ ইবনে ওবাইদ রিপন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শামস সুমনের স্ত্রী-সন্তানেরা বুধবার সন্ধ্যার মধ্যে লন্ডন থেকে ঢাকায় পৌঁছানোর কথা। এরপর তারা আগামীকাল ভোরে লাশ নিয়ে রাজশাহী ফিরবেন।মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা শামস সুমন। আরও পড়ুন: শেষ বিদায়ে শামস সুমনটিভি নাটকের জনপ্রিয় মুখ শামস সুমন সর্বশেষ ‘রেডিও ভূমি’তে স্টেশন চিফ হিসেবে কর্মরত ছিলেন। মঞ্চ থেকে শুরু করে ছোট পর্দা ও বড় পর্দায় ছিল তার সমান উপস্থিতি। তবে সম্প্রতিকালে টেলিভিশন নাটকে তাকে খুব একটা দেখা যায়নি।তার অভিনীত চলচ্চিত্র হলো- 'মন জানেনা মনের ঠিকানা' (২০১৬), 'কক্সবাজারে কাকাতুয়া' (২০১৬), 'চোখের দেখা' (২০১৬), 'প্রিয়া তুমি সুখী হও' (২০১৪), 'আয়না কাহিনী' (২০১৩), 'বিদ্রোহী পদ্মা' (২০০৬), 'জয়যাত্রা' (২০০৪), 'নমুনা' (২০০৮), 'হ্যালো অমিত' (২০১২) ও 'জয়যাত্রা' (২০০৪)। আরও পড়ুন: অভিনেতা শামস সুমন মারা গেছেন২০০৮ সালে 'স্বপ্নপুরণ' চলচ্চিত্রে পার্শ্বচরিত্রে সেরা অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান শামস সুমন।