ঈদুল ফিতর: ভিড় বাড়ছে রাজধানীর বিপনি-বিতানগুলোতে

ঈদ যতো ঘনিয়ে আসছে ভিড় বাড়ছে রাজধানীর বিপনি-বিতানগুলোতে। শেষ সময়ে কেনাকাটা শেষে বাড়ি ফেরার তোড়জোড় অনেকেরই। তবে কম দামে পাওয়ার আশায় অনেকে বড় বড় বিপনি বিতানে নয় ফুটপাতেই সারছেন ঈদের কেনাকাটা।শনিবার (১৮ মার্চ) রাজধানীর রাজধানীর নিউমার্কেট, গাউছিয়া, নূরজাহানের মতো মার্কেটের ফুটপাতে ঘুরে দেখা যায় বেড়েছে ক্রেতা সমাগম। দাম কম আর পছন্দের কিনতে পেরে খুশি ক্রেতারা।ঈদ কেনাকাটার শেষ সময়ে শিশুদের জন্যও পোশাক কেনার তোড়জোড় অনেকের।আরও পড়ুন: ঈদের শপিং করতে গিয়ে থানায় জিডি অভিনেত্রীর নিউমার্কেটের ফুটপাতে ৩০০ থেকে সর্বোচ্চ ৮০০ টাকা পর্যন্ত মিলছে নানা ডিজাইনের মেয়েদের বাহারি সব জুতা। শেষ সম়য়ে কিনতে ব্যস্ত গ্রাহকরা।ভিড় বাড়ছে নারীদের গহনার দোকানেও। যদিও বিক্রেতাদের দাবি কম দামেই বিক্রি করছেন তারা। তবে তা মানতে রাজি নন ক্রেতারা।