সিলেটের হাসান মার্কেট থেকে নারী আটক

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর বন্দরবাজার এলাকায় ঈদের কেনাকাটার সময় ব্যাগ কেটে মোবাইল ফোন চুরির ঘটনায় অভিযান চালিয়ে এক নারীকে আটক করেছে পুলিশ। চুরি হওয়া মোবাইলও উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) সিলেট নগরের কোতোয়ালী মডেল থানার অধীন বন্দরবাজার এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, ভাতালিয়া এলাকার বাসিন্দা শিরীন আলম (৫২) ঈদ উপলক্ষে কেনাকাটার জন্য হাসান মার্কেটে আসেন। এসময় তার সঙ্গে থাকা কাপড়ের শপিং ব্যাগ কেটে কৌশলে একটি মোবাইল ফোন চুরি করা হয়। ঘটনার পর ভুক্তভোগী কোতোয়ালী মডেল থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযান শুরু করে। অভিযোগের ভিত্তিতে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির Read More